ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী এবং আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা’র জন্মদিন উদযাপিত

#

০২ মার্চ, ২০২৪,  9:59 PM

news image

১ লা মার্চ ২০২৪ শুক্রবার, হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী এবং একই সঙ্গে  স্বাস্থ্য ও শিক্ষা সেবার বাতিঘর; আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র জন্মদিন উদযাপিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধুনিক হামদর্দ কারখানা’র মিলনায়তনে এক আনন্দঘন আয়োজনে উদযাপিত হয় দিনটি। এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মুক্তিযুদ্ধের পরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিরন্তরভাবে আমরা  চেষ্টা করে আজ এই পর্যায়ে পৌঁছেছি। মাত্র ৫০ হাজার টাকার মূলধন এবং প্রায় ৬ গুন দায়দেনা থেকে হামদর্দ আজ পরিণত হয়েছে মানুষের আশা আকাক্সক্ষার আলোঘরে । ভবিষ্যতেও মানব সেবার কাজে আমরা আরও এগিয়ে যাবো এবং সফল হবো ইনশাআল্লাহ । 

ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের স্ত্রী, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুর এর প্রিন্সিপাল অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন বলেন, ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র ধ্যান জ্ঞান এবং মননে কেবলই হামদর্দ। সবসময় তিনি মানুষের কল্যাণ কামনা করেন বলেই আজ তাঁর নেতৃত্বে হামদর্দ এতদূর আসতে পেরেছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে জানানো ফুলেল শুভেচ্ছা। এছাড়া হামদর্দ এবং ড. ইউছুফ হারুন ভূঁইয়া’কে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয় প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য ।  অনুষ্ঠান উপস্থাপন করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।   

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ঢাকা রেলওয়ে জেলার এসপি আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইউনানী চেয়ার ভারতের প্রখ্যাত গবেষক অধ্যাপক ডা. মনোয়ার হোসেন কাজমি, সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক উৎপাদন বশির আহম্মদ, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক (অ.দা.) হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হাকীম আবু ইউছুফ আব্দুল হক, পরিচালক হামদর্দ জেনারেল হাসপাতাল মেজর (অব.) ডা. হারুন আল রশীদ। হামদর্দ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুপ্রেরণামূলক এই আয়োজন।         

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম