ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, গ্রামে তীব্র লোডশেডিং যুদ্ধের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি

হাফ পাসের দাবিতে বিক্ষোভে শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২১,  11:24 AM

news image

শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ করে। এরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

দেখা যায়, সড়ক অবরোধ করে তারা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দিচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাসের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু পরিবহন শ্রমিকরা ‘হাফ পাস’ না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন। তাই শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত এবং শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ যেন না করা হয়। এদিকে এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাকা কলেজের সিনিয়র শিক্ষকরা। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। সূত্র : আরটিভি অনলাইন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম