ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

হানিমুনে যাওয়া হচ্ছেনা মিম-সনি দম্পতির

#

বিনোদন প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২২,  8:58 PM

news image

১১ জানুয়ারি স্বামীর সঙ্গে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন নব্য দম্পতি মিম-সনি। হানিমুনের জন্য এই দম্পতি দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে বেছে নিয়েছিলেন। সেখান ৪ দিন একান্তে সময় কাটিয়ে দেশে ফিরবেন মিম ও সনি। এরপর ১৫ জানুয়ারি দুপুরে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে স্বামীসহ সৌজন্য সাক্ষাত করার কথা ছিল। তবে সেই হানিমুন ও সৌজন্য সাক্ষাৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হোম কোরেন্টাইনে আছেন মিমের স্বামী সনি পোদ্দার। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মিম নিজেই। তিনি বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি, ‘আমার স্বামী (সনি) সে করেনায় আক্রন্ত হয়ে বর্তমানে হোম কোরেন্টাইনে আছেন। তাই আমাদের পরিকল্পনা কিছুটা পিছিয়ে গেল। আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন। পরবর্তী দিনক্ষণ জানানো হবে’ উল্লেখ্য, বিদ্যা সিনহা মিম মঙ্গলবার ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সনাতন ধর্মরীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। এর আগে গেল বছর জন্মদিনের সন্ধ্যায় (১০ নভেম্বর) তিনি বাগদানের খবর জানান। তার স্বামীর নাম সনি পোদ্দার। পেশায় ব্যাংক কর্মকর্তা। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম