ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

হাদিসুরের মরদেহ পাঠানো হচ্ছে রোমানিয়ায়

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২২,  10:45 AM

news image

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়া নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার মলদোভা হয়ে রোমানিয়া পাঠানো হবে। শুক্রবার তার মরদেহ দেশে আসতে পারে। রোমানিয়া ও পোল্যান্ডের সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মলদোভা আনা হবে। সেখান থেকে রোমানিয়া হয়ে দেশে আসবে তার মরদেহ। বুধবার রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন গণমাধ্যমকে বলেন, হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়া পাঠানোর সব অফিসিয়াল প্রক্রিয়া শেষ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহবাহী কফিনটি রোমানিয়ার উদ্দেশে যাত্রা করবে। মরদেহটি মলদোভা হয়ে রোমানিয়ার বুখারেষ্ট নিয়ে যাওয়া হবে গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়া নিয়ে আসা হয়। ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়। ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুরের মরদেহ আনা সম্ভব হয়নি। তার মরদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম