ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

হাতীবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে কিশোরের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মে, ২০২৪,  5:01 PM

news image

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে নুর আমিন (১৮)  নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় জাহেদুল ইসলাম (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) রাত ৮টার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুর আমিন পূর্ব সারডুবি এলাকার মো. মতিয়ার রহমানের ছেলে এবং আহত জাহেদুল নুর আমিনের সম্পর্কে দুলাভাই বলে জানা গেছে। এলাকবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর নুর আমিনদের একটি ছাগল সেপটিক ট্যাংকে পড়ে যায়। ওই ছাগলটিকে উদ্ধার করতে গিয়ে নুর আমিনও সেপটিক ট্যাংকে পড়ে যান। বিষয়টি টের পেয়ে তাকে বাচাতে গিয়ে তার দুলাভাই জাহেদুলও ওই সেপটিক ট্যাংকে পড়ে যান। পরে এলাকাবাসীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের টিম গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৮ টার দিকে নুর আমিন মারা যান। গুরুতর আহত তার দুলাভাই এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বড়খাতা ইউনিয়নের ইউপি সদস্য মো. আজিবর রহমান যাদু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি নুর আমিনের মৃত্যুর বিষয়টি শুনে তৎক্ষণাৎ হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। আহত জাহেদুলকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম