ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

হাতিয়ায় ট্রলারে বাল্কহেডের ধাক্কা, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুলাই, ২০২৫,  1:52 PM

news image

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অজ্ঞাত বাল্কহেডের ধাক্কায় মাছধরার এক ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন (১৭) ও সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো. আরাফাত (১৮)। স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদীর তীরে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির মাছধরার ট্রলার। নোঙর করা ওই ট্রলারে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে আকস্মিক দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রলারটি উল্টে যায়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। ঘটনার পর পরই বাল্কহেডটি পালিয়ে যায়। এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিব নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরের সুখচরের রামচরণ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজ আরেক জেলে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়।   এ বিষয়ে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচাজ আশিষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে সকালে একজনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুপুর ১টার দিকে স্থানীয়দের থেকে আরেকজনের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। গভীর রাতে নোঙর করা ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম