ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

হাতিয়ায় জোয়ারের পানিতে পড়ে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২৪,  4:48 PM

news image

ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। এ সময় জোয়ারের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. মান্না (১২)। নিহত মান্না ওই ওয়ার্ডের মোক্তার বাড়ির নবির উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৮ মে) আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কেফায়েত হোসেন। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় মান্নার পরিবার নামার বাজার কেল্লায় আশ্রয় নিয়েছিলেন। সকাল ১০টার দিকে সেখান থেকে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন মান্না। এ সময় রাস্তা পার হতে গিয়ে হঠাৎ রাস্তার গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে সড়কের গর্তে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা।’ এ বিষয়ে নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে জোয়ারের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানিয়েছি। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা বলেন, ‘আমি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তার পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম