ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

হাজী সেলিমকে জামিন দেননি আপিল বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২২,  7:50 PM

news image

জামিন আবেদন করলে, সোমবার (১ আগস্ট) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ঠিক করে। শুনানিতে হাজী সেলিমের শারীরিক অসুস্থতার কথা বলে জামিন চান তার আইনজীবী। এসময় দুদক আইনজীবী বলেন, উনি অসুস্থ হলে, সেটি কারা কর্তৃপক্ষ জানানোর কথা। গত ২৫ এপ্রিল হাজী সেলিমের  হাইকোর্টের সাজার রায়ের কপি  নিম্ন আদালতে পাঠানো হয়। হাইকোর্টের রায় অনুযায়ী, বিচারিক আদালতে  হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পৌঁছালে সেদিন থেকে ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণ করার কথা বলা হয়। ২২ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে, জামিন  চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় হাজী সেলিমকে। এর আগে ২০২১ সালের  ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখে হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম