ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ এর দাফন সম্পন্ন

#

১৯ জানুয়ারি, ২০২৪,  3:35 AM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি, যুদ্ধ কালীন কোম্পানি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ২টায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সকালে মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ’র কর্মস্থল জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।এ সময় আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শ্রদ্ধাঞ্চলি প্রদান করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ। এরপর বেলা ২টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। জানাজার আগে প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজায় জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ অংশ নেন,সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,পৌর প্রশাসনসহ জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম