ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

হাকালুকি হাওরে নৌকাডুবি : নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কলেজছাত্র তানিমের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  4:26 PM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কলেজছাত্র তানিম ছিদ্দিকীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার ভাটেরা এলাকায় গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ নৌকাডুবি ঘটে। পরে রাত পৌনে ১০টার দিকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী। নিহত তানিম ছিদ্দিকী কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। তিনি ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান,

গতকাল সোমবার তানিম ছিদ্দিকীসহ ১০ থেকে ১২ জন হরিপুর এলাকা থেকে একটি নৌকায় করে শাহমির এলাকায় দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে ভাটেরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমির এলাকায় নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে ফিরলেও তানিম ডুবে গিয়ে নিখোঁজ হন। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ১০টার দিকে তানিমের মরদেহ উদ্ধার করেন। ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ওই কলেজছাত্রের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ছেলেগুলো ফেরার পথে হৈ-হুল্লোড় করছিল। ওই সময় আবহাওয়াও খারাপ ছিল। সেজন্য নৌকাটি উল্টে যায়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম