ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

হাওয়াইতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট, ২০২৩,  11:19 AM

news image

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। দেশটির স্থানীয় সময় শনিবার হাইওয়াইয়ের মাওয়াই কাউন্টি কর্তৃপক্ষ মৃতের এ সংখ্যা নিশ্চিত করেছে।  এর আগে গত মঙ্গলবার থেকে হাওয়াইয়ের মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়। কাছেই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে দাবানলের তীব্রতা বেড়ে যায়। সমুদ্রের তীরবর্তী লাহাইনা শহরে এ দাবানল ছড়িয়ে পড়ে। দাবানল এত দ্রুত ছড়াতে থাকে যে অনেকে রাস্তায় আটকে পড়েন। কেউ কেউ আগুন থেকে জীবন বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন। মাউই পুলিশ প্রধান জন পেলেটিয়ার বলেছেন, নিহত ৮৯ জনের মধ্যে মাত্র ২ জনের মরদেহ শনাক্ত করা গেছে। মরদেহ শনাক্ত করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠেছে। কারণ শরীর অঙ্গগুলো আলাদা হয়ে যাচ্ছে। আমার যে অবশিষ্টাংশগুলো খুঁজে পাচ্ছি সেগুলোকে মনে হচ্ছিল গলে যাওয়া কোনো ধাতু! তাদের শনাক্ত করার জন্য ৮৯টি মরদেহেরই ডিএনএ টেস্ট করতে হবে।

-সূত্র: এএফপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম