ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

হাওরে নৌকাডুবি: দুই দিনেও নিখোঁজ ২ জনের সন্ধান পাওয়া যায়নি

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২৩,  11:17 AM

news image

সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ের কবলে পড়ে হাওরে নৌকা ডুবে নিখোঁজ দুই ব্যক্তির এখনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় লোকজন নৌকা নিয়ে হাওরের ঘটনাস্থল ও আশপাশে তাদের সন্ধান করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলও উদ্ধার অভিযান শুরু করেছে। গত রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাটিয়ান হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। তখন ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি ছিল। নিখোঁজের পর রোববার রাতে কিছু সময় এবং গতকাল সোমবার (২৮ আগস্ট) দিনভর হাওরে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর এলাকার চিলান তাহিরপুর গ্রামের মো. শাহ আলম (৫০) ও আবুল ফয়েজ (৪৮)। এই দুজনই কৃষক। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চিলান তাহিরপুর গ্রামটি টাঙ্গুয়ার হাওরের পর্যবেক্ষণ টাওয়ারের কাছে। উপজেলা সদর থেকে নৌকায় মাটিয়ান হাওর পাড়ি দিয়ে ওই গ্রামে যেতে হয়। সময় লাগে দেড় ঘণ্টার মতো।

রোববার বিকেলে শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়ার (১৫) ঢাকায় যাওয়ার কথা ছিল। তাই ইঞ্জিনচালিত ছোট একটি নৌকায় করে আকাশকে উপজেলা সদরে নিয়ে আসেন তার বাবা শাহ আলম ও প্রতিবেশী আবুল ফয়েজ। সেখান থেকে আকাশ মিয়াকে সুনামগঞ্জের গাড়িতে তুলে দিয়ে তারা দুজন আবার নৌকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে শুরু হয় ঝড়বৃষ্টি। মাটিয়ান হাওরে তখন প্রচণ্ড ঢেউ ওঠে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহ আলমের চাচাতো ভাই আবদুল হালিম জানান, পাশাপাশি তিনটি নৌকা ছিল তখন। এর মধ্যে মাটিয়ান হাওরে গিয়ে একটি ডুবে যায়। প্রচণ্ড ঝড়ের কারণে অন্য দুটি নৌকার লোকজন কোনোরকমে তাদের নৌকাগুলো নিরাপদ স্থানে নিয়ে যান। এই দুজনকে তখন উদ্ধার করার কোনো সুযোগই পাননি তারা। ঝড় থামার পর রাতে লোকজন গিয়ে ঘটনাস্থলে খোঁজ করেছেন; কিন্তু পাননি। টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক গোলাম নূর জানান, তারা ঘটনাস্থলে আছেন। এখনো নৌকা ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মেলেনি। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, হাওরে এখন পানি বেশি। এ ছাড়া ঘটনার সময় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সঙ্গে হাওরে প্রচণ্ড ঢেউ ছিল। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম