ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হাওরের ধান নষ্ট হলে চালের দাম অব্যশই বাড়বে : কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২২,  4:46 PM

news image

হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে চালের দাম অবশ্যই বাড়বে। তখন কেউ বলবে না হাওরের ধান তলিয়ে গেছে বলে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, হাওরে বাঁধ নির্মাণ প্রকল্পে রক্ষণাবেক্ষণ আশানুরূপ হয়নি বাঁধ নির্মাণ কমিটিতে অনিয়ম হয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে আর হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ফসল তোলার আগ পর্যন্ত সব ধরনের পুনর্বাসন করা হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও আমি কথা বলব। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কেন্দ্রীয় কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা আক্তার খানম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোমসহ আরও অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম