ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাইমচরে নৌকাডুবে জেলে নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২৪,  6:23 PM

news image

পণ্যবাহী জাহাজের ধাক্কায় চাঁদপুরের হাইমচরে নৌকাডুবে এক জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া জেলে হাইমচরের নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য দাদন শিকদারের ছোট ভাই রাসেল শিকদার। রোববার (৩১ ডিসেম্বর) রাতে হাইমচর উপজেলায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য দাদন শিকদার জানান, মাছ ধরার জন্য তার ছোট ভাই রাসেল নৌকা নিয়ে মেঘনা নদীতে যান। রাসেলের সঙ্গে সেই নৌকায় দেলোয়ার নামের আরেক জেলে ছিলো। রাতের অন্ধকারে একটি জাহাজ তাদের নৌকাকে ধাক্কা দিলে নৌকাডুবে যায়। তবে সেসময় দেলোয়ার টর্চলাইটের ইশারা দিলে অন্য একটি নৌকা তাকে উদ্ধার করে। রাসেলকে তারা খুঁজে পায়নি। সে এখনো নিখোঁজ রয়েছে। নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাছের জানান, ইউপি সদস্য দাদন শিকদারের ছোট ভাই নদীতে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় নৌকাডুবে নিখোঁজ হয়। তাকে নদীতে অনেক খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম