ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

হাইকোর্টে ঈদুল আজহার ছুটিতে ৯ বেঞ্চে চলবে বিচারকাজ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  5:05 PM

news image

ঈদের ছুটিতে বিচারকাজ অব্যাহত রাখতে হাইকোর্ট বিভাগে ৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহা, সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে হাইকোর্ট ও আপিল বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম ১৯ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে মামলা সংক্রান্ত জরুরি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে ৯টি বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ৬টি দ্বৈত ও ৩টি একক বেঞ্চ রয়েছে। দুটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। রোববার (৩ জুলাই) থেকে এসব বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে। বেঞ্চগুলো হলো- বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম