ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী নাটোরের সিংড়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

হাইকোর্টে আগাম জামিন পেলেন জাহাঙ্গীর

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  8:35 PM

news image

ফরিদপুরে করা মানহানি মামলায় গাজীপুরের সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।  সোমবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি মো.রেজাউল হাসান ও বিচারপতি মো.আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ। এর আগে গত ৪ আগস্ট মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা ৭ মামলায় জাহাঙ্গীর আলম আগাম জামিন পান। ওইদিন পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জে দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছিলেন। গত ২৫ নভেম্বর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদারীপুর আদালতে মামলা হয়। মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বাবুল আখতার বাদী হয়ে এ মামলাটি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম