ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২২,  1:13 AM

news image

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার নিয়ে মামুন আজিম ও আরো বেশিকিছু ব্যক্তির বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশ দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিএসইসি তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মামুন আজিম এবং অন্যদের মাধ্যমে শেয়ার লেনদেনের ক্ষেত্রে অবৈধ, বেআইনি ও অসৎ কর্মকাণ্ডের বিষয়ে উত্থাপিত অভিযোগ হাইকোর্টের নির্দেশে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছে বিএসইসি।

এক্ষেত্রে অভিযুক্তরা শেয়ার লেনদেনের ক্ষেত্রে ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে কিনা সেটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হককে প্রধান করে গঠিত এ কমিটির অন্য দুই সদস্য হলেন সংস্থাটির উপপরিচালক মো. সিরাজুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র ব্যবস্থাপক মো. মাসুদ খান। এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করার জন্য হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশনা এসেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামুন আজিম সাউথইস্ট ব্যাংকের পরিচালক আজিম উদ্দীন আহমেদের ছেলে। গত বছর মামুন আজিম তার বোন ফারজানা আজিমকে শেয়ার উপহার দিয়েছিলেন। এ শেয়ার উপহার দেয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম