ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:11 PM

news image

কুয়েট শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। ইতোমধ্যেই বহু শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। সকাল সাতটা থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। জানা যায়, সার্বিক নিরাপত্তার স্বার্থে গতকাল ৯৯ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকাল জন্য সকল হলসহ  একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কুয়েট কর্তৃপক্ষ। 


আজ সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সকাল থেকেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থী।  হঠাৎ করে এমন নোটিশ দেওয়ায় ক্ষুব্ধ  প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। গতকাল ক্যাম্পাস ত্যাগ না করার জন্য রাতে মিছিল করেছে শিক্ষার্থীরা। তবে সকাল থেকে ক্যাম্পাস ত্যাগ করে শিক্ষার্থীরা। তারা বলছেন যেহেতু কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে না তারা ক্যাম্পাস ত্যাগ করছেন। অনেক শিক্ষার্থী বলছেন রোজার ছুটিতে তাদের যাওয়ার জন্য বিভিন্ন সময় টিকিট কাটা ছিল।  কিন্তু হঠাৎ করেই হলত্যাগের কারনে যানবাহনের সংকটে পড়বেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম