ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ ‘দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে’ সুনামগঞ্জে 'বিষে' তিন সন্তানের মৃত্যু, মুমূর্ষু বাবা হাসপাতালে সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল জাতিসংঘ দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সিপিএল: রুদ্ধশ্বাস ম্যাচ হেরে মিরাজের দল গায়ানার বিদায় খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা সম্পদের চেয়ে সম্পর্ক দামি বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

হরিরামপুরে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ জুন, ২০২৪,  6:31 PM

news image

মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের কামড়ে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম হোসেন বেপারী (৫০)। শুক্রবার (২১ জুন) বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) এলাকার পরশ বেপারির ছেলে। তার মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন।  গত বৃহস্পতিবার দুপুরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গেলে রাসেল ভাইপার সাপ তাকে কামড় দেয়। লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মোয়াজ্জেম হোসেন জানান, দুপুরে গরুর জন্য ঘাস কাটার সময় হোসেন বেপারীকে রাসেল ভাইপার সাপ কামড় দেয়। চরাঞ্চল থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়েছে। মরদেহ কিছুক্ষণ আগে নটাখোলা তার বাড়িতে আনা হয়েছে।  তিনি আরও বলেন, আমরা চরাঞ্চলের লোকজন খুব আতঙ্কে আছি। হরিরামপুরের তিনটি চরে ৫-৬ জন এবং আমাদের পাশের ফরিদপুরের চরাঞ্চলের ইউনিয়নেও ৮-১০ জন মারা গেছেন। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান জানান, এর আগে হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের কামড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। আজ চরাঞ্চলে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম