ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট রাজধানীর মিরপুরে তিন বাসে আগুন মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ঘষামাজায় চসিকের রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আসামে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস; উদ্ধারকাজ শুরু আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ভারতের বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের

ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:26 AM

news image

আট দফা দাবিতে রাজধানী ঢাকা থেকে রংপুরের উদ্দেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কর্মসূচি শুরু হয়।


গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।


এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানিয়েছে জোটটি।


এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।


এ সময় ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম