ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হরমুজ প্রণালী নিরাপদ রাখতে এবার চীনের সহযোগিতা চাইলেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২৬,  4:54 PM

news image

হরমুজ প্রণালী নিরাপদ রাখতে এবার চীনের সহযোগিতা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি আশা করছেন চীন হরমুজ প্রণালী নিরাপদ রাখতে ভূমিকা রাখবে। তিনি এ মন্তব্য করেন ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে। ট্রাম্প জানান, চলতি মাসের শেষ দিকে চীনের রাজধানী বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে এই সফর কিছুটা পিছিয়েও যেতে পারে, যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আসন্ন বৈঠকের আগে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে চীনের সহযোগিতা প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। তার দাবি, চীন তাদের তেলের প্রায় ৯০ শতাংশ এই প্রণালী দিয়ে আমদানি করে। তবে তথ্য অনুযায়ী, চীন সত্যিই ইরানের রপ্তানিকৃত তেলের প্রায় ৯০ শতাংশ কিনে থাকে, কিন্তু সেটি চীনের মোট তেল আমদানির মাত্র প্রায় ১২ শতাংশের সমান। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যাডিজ (সিএসআইএস) জানিয়েছে, চীনের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে চীনের জ্বালানি সরবরাহে কী ধরনের প্রভাব পড়তে পারে—সে বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছেন লরা বিকার। সূত্র : বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম