ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হরমুজ প্রণালিতে টোল বসাতে চেয়ে যা বললেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল, ২০২৬,  5:03 PM

news image

ইরান যুদ্ধের পর হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র টোল বসাতে চায় বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রেরই এই গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ ও অর্থ আদায়ের অধিকার থাকা উচিত। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে কেন টোল নিতে দেওয়া হবে? বরং আমরাই কেন নেবো না? আমরা তো বিজয়ী—আমরাই জিতেছি। ট্রাম্প আরও বলেন, ‘তাদের হাতে শুধু মনস্তাত্ত্বিক ভয় দেখানোর কৌশল আছে—যেমন পানিতে মাইন ফেলা। কিন্তু আমাদের পরিকল্পনা হলো টোল আরোপ করা।’  উল্লেখ্য, পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি। এর বেশিরভাগ অংশ ইরান ও ওমানের জলসীমার মধ্যে অবস্থিত। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবাহিত হতো। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম