ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

হবিগঞ্জ বিদ্যুৎস্পর্শে মাদরাসাছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২১,  9:28 PM

news image

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের জয়নগর বাজারে বিদ্যুৎস্পর্শে হুমায়ুন আহমেদ (১৪) নামের এক মাদরাসাছাত্রের  মৃত্যু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন আহমেদ জয়নগর গ্রামের ছাবু মিয়ার ছেলে ও চান্দপুর মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শনিবার দুপুরে হুমায়ুন জয়নগর বাজারে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এ সময় অসতর্কতায় বিদ্যুতিক তারে হাত দেয়। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডা. দেবাশীষ দাশ তাকে মৃত ঘোষণা করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম