ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২৪,  5:08 PM

news image

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাজী রহমত আলীর ছেলে জমসেদ মিয়া এবং হাজী দুদু মিয়ার ছেলে ফরহাদ মিয়া।  স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ মিয়া ও জমসেদ মিয়া নামের দুইজন। পথিমধ্যে গ্রামের ভেতরে পৌঁছালে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিক বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে পড়েন তারা। এতে তারা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাদেরকে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  লাখাই থানার (ওসি) বন্দে আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম