ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

হবিগঞ্জে বদলিজনিত ৯ পুলিশ পরিদর্শকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

#

০৮ ডিসেম্বর, ২০২৫,  8:53 PM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি : গতকাল ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ০৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন)–সহ মোট ০৯ জন পুলিশ পরিদর্শককে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করায় তাঁদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিদায়ী কর্মকর্তারা হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালনের মাধ্যমে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের কর্মনিষ্ঠা জেলা পুলিশের জন্য গর্বের বিষয়।” বিদায়ী পুলিশ অফিসারগণও তাঁদের বক্তব্যে হবিগঞ্জ জেলার মানুষের সহযোগিতা, সহকর্মীদের আন্তরিকতা এবং কর্তৃপক্ষের দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, হবিগঞ্জ জেলায় তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ভবিষ্যৎ দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি, অন্যান্য পুলিশ সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা শেষে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম