ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

হবিগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৫,  11:11 AM

news image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় গজনাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসাইন আহমদ (৫০) নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হোসাইন আহমদ গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের মৃত তছকির উল্লাহর ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গজনাইপুর জনতার বাজারে যাচ্ছিলেন হোসাইন আহমদ। পথিমধ্যে দেওপাড়াশতক সড়কের দেওপাড়া ‘স’ মিলের সামনে পৌঁছালে ধানবোঝাই একটি ট্রাক্টর তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম