ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় আজ ট্রাম্প-মোজতবা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৪,  12:24 PM

news image

হবিগঞ্জের ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) ভোর ৫টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, রবিউল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় রবিউলের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি শহিদ উল্লাহ বলেন, বুধবার ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনের মহাসড়কে কর্তব্যরত অবস্থায় আমাদের হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হন। ঢাকাগামী একটি বেপরোয়া ট্রাক রবিউল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি আরও বলেন, এ ঘটনায় ড্রাইভার হেল্পারসহ তিনজনকে আটকসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম