ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতা, নিহত ৪১

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুন, ২০২৩,  10:49 AM

news image

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি নারী কারাগারের সহিংসতার ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে এতে অন্তত ৪১ জনের নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। জানা গেছে, কারাগারের ভেতর দুই গ্যাং গ্রুপের মধ্যে প্রথমে সংঘর্ষ বাধে। যার মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়। কারা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছিলেন। হন্ডুরাসের উপনিরাপত্তামন্ত্রী, জুলিসা ভিলানুভা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। যারা এ সহিংসতার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া আহতদের উদ্ধার এবং সহিংসতা থামাতে তাৎক্ষণিকভাবে দমকলকর্মী, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ অনুমোদন করেন জুলিসা ভিলানুভা। তিনি বলেছেন, “মানুষের প্রাণহানি সহ্য করা হবে না।” এদিকে যারা নিহত হয়েছেন তারা সবাই কয়েদি কিনা সেটি এখনও নিশ্চিত নয়। রাজধানী তেগুসিগালপা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই কারাগারটিতে একসঙ্গে ৯০০ বন্দি থাকতে পারেন। এ ঘটনায় আহত কয়েকজন বন্দিকে হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম