ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  11:10 AM

news image

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিব মাদবর(২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত রাকিব একটি হত্যা মামলার আসামি ছিল। সম্প্রতি আদালত থেকে জামিনে এলাকায় এসেছিল রাকিব। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের সাথে নিহত রাকিব মাদবরদের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নিহত হন। ইবনে সামাদ হত্যা মামলার আসামি রাকিব মাদবর সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন। রবিবার রাত আনুমানিক ৮ টার দিক শিবচর পৌর বাজারে দাঁড়িয়ে ছিল রাকিব। এসময় ৪/৫ জনের একটি ধারালো অস্ত্র দিয়ে রাকিবের উপর হামলা চালায়। রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারিরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাকিবের মৃত্যু হয়। নিহত রাকিব চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। সে সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েক মাস পূর্বে ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিল রাকিব। সেই হত্যার ঘটনায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম