ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

হঠাৎ সৌদি প্রশাসনে ব্যাপক রদবদল

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৪,  4:50 PM

news image

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত রাজকীয় ফরমান বা ডিক্রি জারি করা হয়েছে। এই খবর জানিয়েছে আরব নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে এই রদবদল আনা হয়েছে। রাজকীয় ফরমানে বলা হয়- যৌথ বাহিনীর কমান্ডার লে. জেনারেল মুতলাক বিন সালেম বিন মুতলাক আল-আজিমা সামরিক চাকরি থেকে অবসর নেবেন। কারণ, তাকে রয়্যাল কোর্টে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। নৌবাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ বিন সালেহ আল-গুফাইলিকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে লেফটেন্যান্ট জেনারেলের পদমর্যাদায় ডেপুটি চিফ অব দ্য জেনারেল স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই অবস্থায় মেজর জেনারেল ফাহাদ বিন হামাদ বিন আবদুল আজিজ আল-সালমানকে লেফট্যানেন্ট জেনারেল পদে উন্নীত করে যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করা হবে এবং মেজর জেনারেল ফাহাদ বিন সৌদ বিন ধুওয়াইহির আল-জুহনিকে লেফট্যানেন্ট জেনারেল পদে উন্নীত করে স্থলবাহিনীর প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত করা হবে। এ ছাড়া, মেজর জেনারেল মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন হামেদ আল-গারিবিকে লেফট্যানেন্ট জেনারেল পদে উন্নীত করা হবে এবং নৌবাহিনীর প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত করা হবে। পাশাপাশি ক্যাবিনেটের জেনারেল সেক্রেটারিয়েটের উপদেষ্টা সামির বিন আবদুল আজিজ বিন মোহাম্মদ আল-তাবিবকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম