ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এসআইকে পিটিয়ে হত্যা রোনালদো-এমবাপ্পেকে ছাড়িয়ে দ্রুততম ৩০০ হলান্ডের ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল সোনার দাম বাড্ডার ফার্নিচার কারখানার আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পরিত্যক্ত লোহায় হচ্ছে মারণাস্ত্র ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় মিশরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড ডার্ক ওয়েবে ১৫ কোটির বেশি ড্রাইভিং লাইসেন্স, তদন্তে এফবিআই বিদেশি অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল

হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৬,  12:26 PM

news image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২’র খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে হঠাৎ হাজির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আকস্মিক পরিদর্শনে গিয়ে অফিসে না আসা কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতায় ‘অনুপস্থিত’ চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ জারির নির্দেশ দিয়েছেন তিনি।


বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় খিলগাঁও তিলপাপাড়ার আঞ্চলিক কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ডিএসসিসি প্রশাসক।


প্রশাসক কার্যালয়ে পৌঁছানোর পরই মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। ফলে পরিদর্শন শুরুর পর বিলম্বে আসা কর্মকর্তা-কর্মচারীদের আর কার্যালয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি।


এরপর প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখা ও কক্ষ সরেজমিনে ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। একে একে পরীক্ষা করেন প্রতিটি শাখার হাজিরা খাতা। অনুপস্থিতদের হাজিরা খাতায় তাৎক্ষণিকভাবে ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।


পরে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন প্রশাসক।


আকস্মিক পরিদর্শনের পাশাপাশি নাগরিক সেবার মান নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন তিনি। নাগরিকদের সেবা দিতে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন প্রশাসক।


এ সময় অঞ্চল-২’র বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং এবং এসব কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম