ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

হঠাৎ কেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব ছাড়তে চান বেন ওয়ালেস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২৩,  4:29 PM

news image

গত চার বছর ধরে, বরিস জনসনের আমল থেকে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন বেন ওয়ালেস। জনসনের পরে প্রধানমন্ত্রী হয়েছেন লিজ় ট্রাস এবং তার পরে ঋষি সুনাক। অনেক মন্ত্রিত্বেরই রদবদল হয়েছে। কিন্তু ওয়ালেসকে তার পদ থেকে কখনও সরানোর কথা ভাবা হয়নি।  এখন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চাচ্ছেন বেন ওয়ালেস। ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ মহল। কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর এই ঘোষণায় বিস্মিত অনেকেই। প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগামী সেপ্টেম্বরে মন্ত্রিসভা পুনর্গঠন করবেন বলে শোনা যাচ্ছে। যুক্তরাজ্যের প্রথম সারির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ালেস জানিয়েছেন, তিনি গত ১৬ জুন প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, মন্ত্রিসভা পুনর্গঠন করার সময়ে যেন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে মন্ত্রী মুখ না খুললেও তার ঘনিষ্ঠজনদের দাবি, সুনাকের মন্ত্রিসভায় কাজ করতে প্রতিরক্ষামন্ত্রীর কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এখন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তাই এই সিদ্ধান্ত। ৫৩ বছর বয়সি ওয়ালেস পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, এই দাবি অবশ্য মানতে নারাজ ব্রিটিশ কূটনীতিকদের একাংশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ব্রিটেনের অবস্থান প্রসঙ্গে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ওয়ালেস। যুদ্ধ এখনও থামেনি, বরং ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে পশ্চিমা দেশের ওপর চাপ বাড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। গত সপ্তাহেই ওয়ালেস মন্তব্য করেছিলেন, জ়েলেনস্কি আমেরিকা ও ইউরোপের কাছ থেকে যে সহায়তা পাচ্ছেন, তাতে তার কৃতজ্ঞ থাকা উচিত। সেই মন্তব্যের পরে প্রধানমন্ত্রী সুনাক পাল্টা বিবৃতি জারি করে জানিয়েছিলেন, ওয়ালেসের বিবৃতির সঙ্গে তিনি সহমত নন। তখনই প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর মতানৈক্য নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল। পরে অবশ্য ইউক্রেনীয় ভাষায় টুইট করে ওয়ালেস জানান, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। প্রসঙ্গত, ‘ওয়ার অ্যান্ড প্রেস্টন’ কেন্দ্র থেকে নির্বাচনে লড়েন ওয়ালেস। আগামী নির্বাচনে, কিছু কেন্দ্রের সীমানার রদবদলের জন্য সেটি আর থাকছে না। কনজ়ারভেটিভ নেতা তথা প্রধানমন্ত্রী সুনাকের কাছ থেকে তিনি নতুন কোনো কেন্দ্রে লড়তে চাইবেন না বলে সংবাদপত্রটিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ওয়ালেস। জনপ্রিয় কনজ়ারভেটিভ নেতা ওয়ালেস মন্ত্রিত্ব থেকে সরে গেলে এবং ভবিষ্যতে নির্বাচনে না লড়লে তা দলেরই ক্ষতি বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কনজ়ারভেটিভ দলের আর এক নেতা। স্কাই নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম