ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬ সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল

হজ করতে সৌদি পৌঁছেছেন ৮ লক্ষাধিক মুসল্লি

#

২৫ মে, ২০২৫,  4:38 PM

news image

আগামী মাসে অনুষ্ঠেয় পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি। সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মে) পর্যন্ত মোট ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। এর মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, ৩৫ হাজার ৪৭৮ জন এসেছেন স্থলপথে এবং ২ হাজার ৮২২ জন এসেছেন সমুদ্রপথেশনিবার (২৪ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। উল্লেখ্য, গত বছর প্রায় ১৮ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরাও অন্তর্ভুক্ত ছিলেন। তবে অনুমতি ছাড়া হজে অংশ নেওয়া এবং প্রচণ্ড গরমের কারণে প্রায় ১ হাজার ৩০০ হজযাত্রীর মৃত্যু ঘটে, যা ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম হৃদয়বিদারক ঘটনা এই ধরনের দুর্ভোগ ও ঝুঁকি কমাতে সৌদি সরকার ২০১৮ সালে চালু করে ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ নামের একটি বিশেষ কর্মসূচি। এই উদ্যোগের আওতায় বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক এবং আইভরি কোস্টের হজযাত্রীরা নিজ দেশেই হজসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এর মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা প্রদান, পাসপোর্ট চেকিং, লাগেজ ট্যাগিং ও নিরাপত্তা যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ সুবিধা। সৌদিতে পৌঁছানোর পর হজযাত্রীদের সরাসরি নির্ধারিত বাসে করে মক্কা ও মদিনার নির্ধারিত আবাসস্থলে নেওয়া হয় এবং তাদের লাগেজও পৃথকভাবে পৌঁছে দেওয়া হয়। এতে হজযাত্রা আরও সুশৃঙ্খল, নিরাপদ ও আরামদায়ক হয়ে উঠেছে। চলতি বছর আরও বেশি সংখ্যক মুসল্লি হজে অংশ নেবেন বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। হজযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম