ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

হজের আগে ওমরাহ পালনের শেষ সময় নির্ধারণ সৌদির

#

২৪ মে, ২০২৩,  5:19 PM

news image

মহামারি করোনার আগের রূপে ফিরছে পবিত্র হজ। গত ২১ মে জেদ্দায় বাংলাদেশি হজযাত্রীদের বরণের মাধ্যমে শুরু হয়েছে এবারের হজ কার্যক্রম। হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহযাত্রীদের আগামী ১৮ জুনের মধ্যে মক্কা ছাড়তে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। তাছাড়া ওমরাহ ভিসায় হজ পালনের সুযোগ নেই বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এক বিবৃতিতে হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ জুনের (১৫ জিলকদ) মধ্যে ওমরাহ পালনের অনুমোদন দেয়া হবে। এরপর কেউ ওমরাহ পালন করতে পারবে না। তাছাড়া সব ওমরাহযাত্রীকে আগামী ১৮ জুনের (২০ জিলকদ) মধ্যে মক্কা ছেড়ে যেতে হবে। এদিকে, গত ১৫ মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের জননিরাপত্তা অধিদফতর। এ সময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হজের প্রস্তুতি উপলক্ষে মক্কায় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত ১৫ মে থেকে পূর্ব অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ। হজ আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে মক্কায় প্রবেশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। -সূত্র: সৌদি গেজেট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম