ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় হাফেজ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২৩,  4:35 PM

news image

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় রাকিবুল হাসান রমজান (১৭) নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। হাফেজ রাকিবুল হাসান রমজান লাখাই উপজেলার মনতইল গ্রামের নোয়াব আলীর ছেলে।জানা যায়, লাখাই উপজেলার বুল্লা বাজারে রাকিবুল হাসান রমহানের পিতার ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ হার্ডওয়ার দোকান তালাবদ্ধ করে একটি বাইসাইকেল দিয়ে বাড়ি ফেরার পথে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। লাখাই থানার (ওসি) নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাত ট্রাকের চাপায় রাকিবুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম