ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

#

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  4:56 PM

news image

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজরে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফামিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি ঢাকায়। ইংরেজি বিভাগের সভাপতি মমিনুল ইসলাম বলেন, তারা বাইকে করে যাচ্ছিল, তখন রিকশার সঙ্গে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জেনেছি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইফতেখার ইসলাম ফামিন ও তার বন্ধু মিরাজ বাইক নিয়ে আসছিলেন। তখন রাস্তার মাঝে একটি রিকশা হঠাৎ উল্টো দিকে ঘুরলে বাইকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। তখন বাইক থেকে দু’জন রাস্তায় ছিটকে পড়েন এবং মাথাসহ শরীরে প্রচণ্ড আঘাত পান। নাক-মুখ দিয়ে রক্ত পড়া অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রক্টরিয়াল টিম এসে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঘটনার বর্ণনা শুনেছি। সার্বিক বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম