ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সড়ক দুর্ঘটনায় আহত সায়ন্তিকা

#

বিনোদন ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২১,  10:55 AM

news image

বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তার গাড়িতে ধাক্কা দেয় লরি। এতে জখম হয়েছেন তৃণমূল নেত্রী। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি। গত প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ করেন। ঘুরে দেখেন এলাকা। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন।

বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তার। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা। সকাল ৬ টা ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পেছন দিক থেকে তার গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতি হয় গাড়িটির। দুমড়েমুচড়ে যায় একাংশ। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজন।  দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন, তা এখনও জানা যায়নি। এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম