ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব রাজধানীর গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট রাজধানীর মিরপুরে তিন বাসে আগুন মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ঘষামাজায় চসিকের রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের

স্মার্টফোনের বিকল্প আসছে: বিল গেটস

#

আইটি ডেস্ক

০৮ মার্চ, ২০২২,  4:24 PM

news image

স্মার্টফোনের বিকল্প আসছে বলে নতুন ঘোষণা দিয়েছেন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি নতুন ধরনের এক প্রযুক্তির ভবিষ্যদ্বাণী করেছেন, যা বাজার থেকে স্মার্টফোনকে হটিয়ে দিতে সক্ষম হবে। নতুন প্রযুক্তির নাম ইলেকট্রনিক ট্যাটু। এ ব্যাপারে বিল গেটস জানান, কেওটিক মুন কোম্পানির নতুন প্রযুক্তি ইলেকট্রনিক ট্যাটু একটি বায়োটেকনোলজি ভিত্তিক কৌশল। এর মাধ্যমে মানবদেহের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা যাবে। মূলত এই ট্যাটুটি প্রাথমিকভাবে চিকিৎসা এবং ক্রীড়া তথ্যের ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করবে। এ তথ্যের মাধ্যমেই রোগপ্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। পাশাপাশি এই ট্যাটুর মাধ্যমে শারীরিক কর্মক্ষমতাকে উন্নত করাও সম্ভব হবে। যদিও এই ইলেকট্রনিক ট্যাটুটি নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে। তবে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি ত্বকে অস্থায়ীভাবে প্রয়োগ করা হবে। কাজ করবে ছোট সেন্সর এবং ট্র্যাকারের সাহায্যে। যা একটি বিশেষ কালির মাধ্যমে তথ্য পাঠাবে ও গ্রহণ করবে। সূত্র: মার্কা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম