ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৩,  11:24 AM

news image

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি।  এর অংশ হিসেবে শনিবার ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, সারাদেশের জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং ইউনিটসমূহের অধীন সব ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। দুপুর ১২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া রবিবার দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ অথবা বর্ণাঢ্য শোভাযাত্রা করবে সংগঠনটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম