ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সঠিক নিয়মে সেবা না দিলে তাদের কাজ করতে দেব না

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  2:31 PM

news image

জেলা সদর হাসপাতাল দ্রুত চালু করা হবে। ইতোমধ্যে অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। এখন জনবল ও মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ ও প্রতি বেডে মেডিকেল অক্সিজেন সুবিধাসহ অত্যাধুনিক সব ধরনের সুবিধা থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী জেলা সদর হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জাহিদ মালিক বলেন, কোনো স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সঠিক নিয়মে সেবা না দিলে তাদের কাজ করতে দেব না। মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশের ৬০ শতাংশ রোগীর স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সরকারি হাসপাতালগুলো। বাকি ৪০ শতাংশ স্বাস্থ্যসেবা বেসরকারিভাবে হয়। তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে রোগীদের চিকিৎসাসহ খাবারের ব্যবস্থা করা হচ্ছে। অনেকে বেসরকারি হাসপাতাল ও দেশের বাইরে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। এ কারণে স্বাস্থ্যসেবায় ব্যক্তি কেন্দ্রিক ব্যয় বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম