ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  10:08 PM

news image

বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে ঘিরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মব করে কোনো কিছুই করা যাবে না। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএসএস একটি সরকারি প্রতিষ্ঠান। সেখানে নিয়োগের একটি নির্দিষ্ট নীতিমালা ও প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম অনুযায়ী সবকিছু সম্পন্ন করতে হবে। কাউকে মব করার সুযোগ দেয়া হবে না। আইন ও বিধিমালার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সম্প্রতি এক টেলিভিশন সাংবাদিককে চাকরিচ্যুত করার বিষয়টি নিয়েও আলোচনা করা হবে। বেসরকারি প্রতিষ্ঠান হলেও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা বিষয়টি আলোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করব। তথ্যমন্ত্রী বলেন, আমরা বারবার বলছি, প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি। আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে দাঁড়িয়ে আছি।  জাতীয় সংসদে শপথ সংক্রান্ত বিষয়সহ আমরা কখনোই সংবিধান নির্দেশিত পথের বাইরে যাইনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম