ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

স্বামীসহ বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেত্রী শিরিন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  8:14 PM

news image

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন চৌধুরী ও তার স্বামীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম তাদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ১২টার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান। ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান বলে পরিচয় দেন তিনি। পরে ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে জানতে পারেন শিরিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। পরে তাকে তার স্বামীসহ আটক করা হয়। ওসি আরও জানান, বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ আটক দুজনকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম