ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

স্বামীর বিষপানের খবর শুনে ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৫,  12:30 PM

news image

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্বামীর বিষপানের খবর শুনে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার স্ত্রী। সোমবার উপজেলার বসনকোণা গ্রামে এ ঘটনা ঘটে।  মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। পুলিশ জানায়, নিহত বকুল আক্তারের (১৯) বাবা মো. চাঁন মিয়া (৬২) থানায় এসে ঘটনাটি পুলিশকে জানান। তার মেয়ে বকুল আক্তারের সঙ্গে এক বছর পূর্বে একই গ্রামের হাসান উল্লাহর বিয়ে হয়। আজ বিকেলে হাসানের বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি তার হয়। এক পর্যায়ে হাসান উল্লাহ রাগ করে ঘরে থাকা কীটনাশক পান করে। এ সময় বাড়ির লোকজন হাসান উল্লাহকে চিকিৎসার জন্য দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষপানের এ ঘটনায় বকুল আক্তার অভিমান করে সবার অগোচরে, বিকেল অনুমানিক ৫টার দিকে তার পরিহিত ওড়না দিয়ে নিজের বসতঘরে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় দুর্গাপুর থানা পুলিশকে সংবাদ দিলে তারা বকুল আক্তারের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম