ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

স্বামীকে তালাক দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে, ২০২৩,  6:40 PM

news image

স্বামী মার্কাস রাইকোনেনকে তালাক দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এ উদ্দেশ্যে স্বামীর সঙ্গে যৌথভাবে বিয়েবিচ্ছেদের আবেদন করেছেন সানা। প্রায় তিন বছর আগে মার্কাস রাইকোনেনের সঙ্গে বিয়েবন্ধনে জড়িয়েছিলেন এ প্রধানমন্ত্রী। যদিও গত ১৯ বছর ধরে একসঙ্গে ছিলেন তারা। তাদের পাঁচ বছরের কন্যাসন্তানও রয়েছে। বুধবার (১০ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী সানা তিন বছরের স্বামী মার্কাস রাইকোনেনের সঙ্গে যৌথভাবে বিয়েবিচ্ছেদের আবেদনের বিষয়টি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে জানিয়েছেন।ইনস্টাগ্রামে দেয়া বার্তায় তারা বলেছেন, আমরা গত ১৯ বছর একসঙ্গে ছিলাম এবং আমাদের কন্যাসন্তানের জন্য আমরা কৃতজ্ঞ। বিচ্ছেদ হলেও আমরা সেরা বন্ধু থাকব। এর আগে ২০২০ সালের আগস্টে মার্কাস রাইকোনেনের সঙ্গে বিয়ের পর ইনস্টাগ্রামে সানা লিখেছিলেন, আমরা একসঙ্গে যৌবন কাটিয়েছি, একসঙ্গে যৌবনে প্রবেশ করেছি এবং একসঙ্গে আমাদের প্রিয় মেয়ের জন্য মা-বাবা হয়েছি। প্রতিবেদন অনুযায়ী, ৩৭ বছর বয়সী সানা বিশ্বের কম বয়সী প্রধানমন্ত্রী। তিনি ২০১৯ সালে ক্ষমতা গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্বের প্রগতিশীল নতুন নেতাদের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হন সানা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম