ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ লাহোর-দিল্লির পরই ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’

স্বরূপকাঠি অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক বনভোজন-মিলন মেলা অনুষ্ঠিত

#

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  9:06 PM

news image

শাহ কামাল সবুজ: নেছারাবাদ স্বরূপকাঠি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে ঢাকার আমিন বাজার মধুমতি মডেল টাউন রাজমহল রিসোর্টে বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ স্বরূপকাঠি এসোসিয়েশন প্রতিবছরই এ মিলন মেলা ও বনভোজনের আয়োজন করে। যেখানে একদিনের জন্য হলেও এলাকার গণ্যমান্য ও বিভিন্ন স্থানের স্বরূপকাঠির চাকুরীজীবিগণ একসাথে উপস্থিত হয়ে এক উৎসব মূখর পরিবেশ সৃষ্টি করেন। এবারের বনভোজন ও মিলন মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় এমপি মহিউদ্দীন মহারাজ, সাবেক সচিব এম শামসুল হক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নাছিম আখতার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর) উপাচার্য কাজী সাইফুদ্দীন, এনবিআর সদস্য ও বরিশাল বিভাগ অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মতিউর রহমান, সাবেক সভাপতি ডক্টর শ্যামা প্রসাদ ব্যাপারী, অতিরিক্ত মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) আনসার ও ভিডিপি, এ কে এম মিজানুর রহমান এবং সংগঠনের সভাপতি মো. শাহাবুদ্দিন খান, সাধারণ সম্পাদক জনাব গোলাম রাব্বানি সহ সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম