ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬ সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার! ডিজিটাল সিটিতে অ্যানালগ ট্রাফিক টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’

স্বপ্নের পুরুষ কে, জানালেন সঞ্জয়কন্যা

#

১৭ নভেম্বর, ২০২১,  8:08 PM

news image

বলিউডের সাড়াজাগানো নায়ক সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে চ্যাটিংয়ে যোগ দেন। সেখানে প্রেম, বিয়েসহ জীবনের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথাবার্তা বলেন। কেমন মানুষকে বিয়ে করবেন সেটিও জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নে ড্যাটিং নিয়ে কড়া মন্তব্য করেন ত্রিশলা।  ৩৩ বছর বয়সি সঞ্জয়কন্যা বলেন, এই বয়সে ড্যাটিং একটা বিপর্যয়ের সমান। বিয়ের জন্য যোগ্য মানুষ খুঁজছেন বলেও জানান ত্রিশলা। বিয়ের জন্য কেমন পাত্র চান এমন প্রশ্নের জবাবে ত্রিশলা বলেন, সঠিক পুরুষ পেলেই বিয়ে করব। যে আমাকে সম্মান দেবে, ভালোবাসবে এবং আমার যোগ্যতাকে মূল্য দেবে। অবশ্যই আমার ক্ষেত্রেও এমনটি হবে।  সুখী স্ত্রী, সুখী জীবন। এর আগে ইনস্টা চ্যাটিংয়ে ত্রিশলা তার সঙ্গীর সঙ্গে ব্রেকিংয়ের খবর জানিয়েছিলেন। ভক্তের প্রশ্নের জবাবে সঞ্জয়কন্যা জানান, তার সবচেয়ে দীর্ঘ প্রেম সাত বছর স্থায়ী হয়েছিল।  প্রেমিকের সঙ্গে বনিবনা না হওয়ায় সেই সম্পর্ক এগোয়নি বলেও জানান তিনি। প্রসঙ্গত সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার সন্তান ত্রিশলা। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর  ১৯৯৬ সালে মারা যান রিচা। দাদা-দাদির সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন ত্রিশলা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম