ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

স্প্যানিশ দ্বীপে যাওয়ার পথে সমুদ্রে নিখোঁজ ৩০০ অভিবাসী

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই, ২০২৩,  10:58 AM

news image

সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার সময় কমপক্ষে ৩০০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। পৃথক তিনটি নৌকায় তারা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। নিখোঁজ অভিবাসীদের সবাই আফ্রিকান বলে জানা গেছে। অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ‘ওয়াকিং বর্ডারস’ এই তথ্য জানিয়েছে। স্প্যানিশ সংস্থাটি ক্যামিনাডো ফ্রন্টিরাস নামেও পরিচিত। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিবাসীরা সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে তিনটি নৌকায় সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। ওয়াকিং বর্ডার্সের হেলেনা ম্যালেনো জানিয়েছেন, এই তিনটি নৌকার মধ্যে দু’টি স্পেনে পৌঁছানোর চেষ্টায় সেনেগাল ছেড়ে যাওয়ার পর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নৌকা দু’টির একটিতে প্রায় ৬৫ জন এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিল। আর তৃতীয় নৌকাটি গত ২৭ জুন সেনেগাল ছেড়ে যায় এবং এতে প্রায় ২০০ জন আরোহী ছিল। সেনেগাল ছেড়ে স্পেনের উদ্দেশে রওনা করার পর এই তিনটি নৌকায় আরোহী ব্যক্তিদের পরিবার তাদের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেনি বলে জানান ম্যালেনো। উল্লেখ্য, সেনেগালের কাফাউন্টাইন থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার (১ হাজার ৫৭ মাইল)। পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। সেই তুলনায় অনেক কম সংখ্যক মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের মূল ভূখণ্ডে যেতে চান। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে পৌঁছানোর প্রচেষ্টায় কমপক্ষে ৫৫৯ জন মারা গেছেন। এর মধ্যে ২২ শিশুও রয়েছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম