ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ ডিসেম্বর, ২০২৫,  9:50 PM

news image

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর মোহনায় স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন-সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন (৩৫) ও তার ৫ বছরের মেয়ে মাহিমা। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় ঢেউয়ের আঘাতে স্পিডবোটটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার বলেন, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের আঘাতে উল্টে যায়। খবর পেয়ে একটি স্পীড বোট গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় মা-মেয়ে দুজন মারা যায়। নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, ‘বোন আর ভাগনিকে নিয়ে স্পিডবোটে টেকনাফে ফিরছিলাম। ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। বোনের ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু পথেই এ দুর্ঘটনা ঘটে।’ টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, হাসপাতালে আনার আগেই মা-মেয়ে দুজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছে। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম