ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

#

১০ আগস্ট, ২০২৫,  1:12 PM

news image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এ সময় ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দু'পাশে যানজটের সৃষ্টি হয়। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও সচেতন মানুষ। এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম