ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  12:49 PM

news image

নির্বাচন কমিশন এই মুহূর্তে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বুধবার (২২ জানুয়ারি) বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ইসি মাছউদ বলেন, আমাদের মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা। সেদিকেই এগিয়ে যাচ্ছে কমিশন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। ইসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। জনগণকে সুষ্ঠু ভোট উপহার দিতে আমাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সভায় নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলের পাশাপাশি সবাইকে যথাযথ তথ্য সহায়তায় আহ্বান জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম